1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পার হতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত আকাশ (২০) বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির বামনীগ্রামের নয়নের ছেলে তৌফিক (১৯) একই গ্রামের হেলাল সাখিদারের ছেলে মারুফ (২০)। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষ করে তিলকপুর থেকে নিজ গ্রাম উৎরাইল বামনীগ্রামে ফিরছিলেন। এসময় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় বেখেয়ালি ভাবে পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়। সেইসঙ্গে আকাশ নামের আরেক বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আকাশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আকাশকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিটক দুই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট