1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ভেতরে অবস্থানরত ম্যানেজার ও নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়া থেকে শাখাটি রক্ষা পায়।
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মাসুদ রানা জানান, রাত আনুমানিক ৩টার দিকে বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। প্রথমে নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আমাকে জানান। পরে আমরা দুজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরও জানান ব্যাংকের মূল ফটকের নামফলক ও বারান্দার কিছু আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভ্যন্তরীণ কোনো কাগজপত্র বা অবকাঠামোর বড় ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে তদন্ত করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট