1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মাদক সেবনের অপরাধে সাত মাদকসেবির দণ্ড - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়ায় মাদক সেবনের অপরাধে সাত মাদকসেবির দণ্ড

আতিকুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে এ্যাম্পুল, গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে সাত মাদকসেবিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ (৬৫), মইনুল ইসলাম (২৫), শ্রী বন্ধন কুমার (২০), মিলন হোসেন (৩৯), শ্রী ফটিক (৩২), এবাদুল হক (৪২), নিজাম প্রামাণিক (৭০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ্যাম্পুল, গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে সাত মাদকসেবিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নূর মোহাম্মদকে ৩ মাস, মইনুলকে ১ মাস, শ্রী বন্ধনকে ৩ মাস, মিলনকে ১ বছর, শ্রী ফটিককে ২ মাস, এবাদুলকে ৬ মাস, নিজামকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট