1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল ইসলাম রাসেল গ্রেপ্তার। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল ইসলাম রাসেল গ্রেপ্তার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মো: পারভেজ সেখ

ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল ইসলাম রাসেলকে বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) গভীর রাতে রংপুর নগরীর শাপলা এলাকার গোণেশপুর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোসাদ্দেকুল ইসলাম।

২০২৪ সালের ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় রংপুর শহর থেকে একটি ছাত্র মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে, সেখানে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাফিউল ইসলাম রাসেল আন্দোলনরত ছাত্রদের লক্ষ্য করে গুলি চালাতে পুলিশ ও অস্ত্রধারী ছাত্রলীগ কর্মীদের উসকানি দিচ্ছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮-এর ৩(ক) ধারায় একটি মামলা দায়ের করে। মামলায় রাসেলের নাম উল্লেখ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ জানান, “তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসায় রাফিউল ইসলাম রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, আলোচিত আবু সাঈদ হত্যা মামলাতেও তার নাম রয়েছে।”

উল্লেখ্য, ৭ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াসহ ৭১ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সহকারী রেজিস্ট্রার মোক্তারুল ইসলামকেও ওই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মো: পারভেজ সেখ

ক্যাম্পাস প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর

মোবাইল : 01576736026

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট