1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভাইবোনছড়ায় নদীতে শামুক কূড়াতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ভাইবোনছড়ায় নদীতে শামুক কূড়াতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।।

 খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (১৭ ) ও পিয়াসি (বেটি)চাকমা (১৪) নামের দুই উপজাতীয় কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সাংগ্রাই উৎসব কে স্বাগত জানাতে পাড়ায় পাড়ায় মানুষ যখন আনন্দে মাতোয়ারা তখন এমন দুঃসংবাদে এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

আজ সকাল পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ার পাঁচজন শামুক খুঁজতে যায়। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেয়। নদীতে পানির গভীরতা বেশি থাকায় সেও ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে এক ঘণ্টা পর দুই জনের মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট