1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভারতে পালানোর চেষ্টা কালে বেনাপোল চেকপোস্ট থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ভারতে পালানোর চেষ্টা কালে বেনাপোল চেকপোস্ট থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে গোপালগঞ্জজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
জি এম শাহাবুদ্দিন আজমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১ টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত হরিজন বেনাপোল ইমিগ্রেশন চেক পোস্ট কর্তৃপক্ষ।

আটক জি. এম. শাহাবুদ্দিন আজমের পাসপোর্ট নম্বর B00073948। তার পিতার নাম মৃত মইনুদ্দিন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জি. এম. শাহাবুদ্দিন ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন তথ্য আগেই তাদের কাছে ছিল। সে অনুযায়ী ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক অবস্থানে রাখা হয়। সকাল ১১টার দিকে তিনি ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দিলে তা যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, পূর্বের তথ্যের ভিত্তিতে আমরা সতর্ক ছিলাম। পাসপোর্ট যাচাই করে জানতে পারি তার বিরুদ্ধে মামলা রয়েছে। এরপর তাকে আটক করা হয়।

আটকের পর জি. এম. শাহাবুদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, আসামিকে আমরা হস্তান্তর পেয়েছি। গোপালগঞ্জ থানায় তার নামে একাধিক মামলা থাকায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টির দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট