1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মতিঝিলে বেপরোয়া গতিতে চালিত অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত; চালকের এক মাসের কারাদণ্ড - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মতিঝিলে বেপরোয়া গতিতে চালিত অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত; চালকের এক মাসের কারাদণ্ড

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মঙ্গলবার সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে সংঘটিত দুর্ঘটনায় দায়িত্বরত ট্রাফিক কনস্টবল শিশির কুমার বালা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর অটোরিকশা চালককে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মতিঝিল-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল হতে শাপলা চত্বরে ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাস অনান্য পুলিশ সদস্যদের সাথে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন। সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ট্রাফিক কনস্টবল শিশির কুমার বালা একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু অটোরিকশা চালক বেপরোয়াভাবে গাড়িটি চালিয়ে কনস্টবল শিশিরের শরীরে ধাক্কা দেন এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। এতে কনস্টবল শিশির গুরুতরভাবে আহত হন। আহত কনস্টবলকে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুল খালেক (৫২) কে আটক করা হয় এবং তাকে অটোরিকশাসহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আটককৃত আব্দুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্মানিত নগরবাসীর নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বেপরোয়া আচরণ পরিহার করে আইন মেনে যানবাহন চালানোর জন্য আহ্বান করছে ডিএমপি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট