1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া-রংপুর মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বগুড়ার বনানী গোলচত্বরে শেরপুর হাইওয়ে থানা এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মোঃ শহিদ উল্ল্যাহ। হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনবকুন্দার হাইওয়ে থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন, শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোমিন উদ দৌলা সমাজী, হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা সগীর আহমেদ মজুমদারসহ আমন্ত্রিত আরও অনেকে। বক্তারা মহাসড়কে দুর্ঘটনা রোধ, সচেতনতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা তৈরিতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর হাইওয়ে থানার ওসি মোঃ রইছ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট