1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ট্রাকের চাপায় শ্যালক-দুলাভাই নিহত - নব দিগন্ত ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর ​বেনাপোল পৌর নির্বাচন: আলোচনায় পৌর বিএনপি’র সহ-সভাপতি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব আতিকুজ্জামান সনি খুলনা খালিশপুর থানাধীন বয়রা বাজার এলাকায় অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি তারেক রহমান যা বলেন তাই বাস্তবায়ন করেন—দেশের উন্নয়নে নতুন গতি এসেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় কলা বাগান থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার মাদারীপুরে ট্রাকের চাপায় শ্যালক-দুলাভাই নিহত পেকুয়ায় ফ্রন্ট ফাইটার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০ পিস Tapentadol Tablets উদ্ধারসহ আটক-১ সলঙ্গায় দর্জি দোকানে অর্ডার বেড়েছে কয়েকগুণ বেকিং পাউডার আড়ালে ভারত থেকে আমদানী করা ৬ কোটি টাকার শাড়ি থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে বেনাপোল কাস্টম হাউস জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার

মাদারীপুরে ট্রাকের চাপায় শ্যালক-দুলাভাই নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার (১২) মার্চ মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় নবার মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে নাজমুল খান (প্রায় ১৬) রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দশম শ্রেণির শিক্ষার্থী এবং ইতালি প্রবাসী পান্না খানের ছেলে বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তি তার দুলাভাই; তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি মাদারীপুরে বসবাস করে কালির বাজার এলাকার একটি ব্যাংকে চাকরি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট