1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছা উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

যশোর ঝিকরগাছা উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১১টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে এই মানববন্ধনের আয়োজন করে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন। বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু, ডা. ইবাদ আলী, নিহত সোহানার বাবা আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম, ‘স্বপ্নচূড়া’ সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, এবং এলাকাবাসী তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ।

এসময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’, ‘স্বপ্নচূড়া’, ‘আশার আলো’ ও বায়সা বাজার কমিটির সদস্যরা।

ঘটনার পটভূমি:
গত ৭ জুন ঈদুল আজহার দিন সোহানা নিখোঁজ হয়। পরদিন তার মরদেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। প্রথমে আত্মহত্যা বা পানিতে ডুবে মৃত্যুর সন্দেহ থাকলেও, তদন্তে বেরিয়ে আসে নির্মম সত্য। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং এই নৃশংস ঘটনায় অভিযুক্ত হয় সোহানার আপন ফুফাতো ভাই নাসমুস সাকিব ওরফে নয়ন।

ঘটনার রহস্য উদঘাটনে নয়নকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। ধর্ষক নয়নের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট