1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল ডুবপাড়া গ্রামের বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতাকে হত্যা, ২ জন কে গ্রেফতার করলো বেনাপোল পোর্ট থানা পুলিশ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর বেনাপোল ডুবপাড়া গ্রামের বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতাকে হত্যা, ২ জন কে গ্রেফতার করলো বেনাপোল পোর্ট থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে বোমা হামলা চালিয়ে বিএনপি নেতা হত্যার ঘটনায় করা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন (৩০) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ জুন) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আহসান কবিরকে যশোর কোতোয়ালি ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট