1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে মতিঝিল ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানীতে মতিঝিল ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো: ১। নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২) ২। সাবেক ছাত্রলীগের সদস্য মোঃ মিরাজ (৩১) ৩। ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪) ৪। সাবেক ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান (৩৮) ৫। কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ তারিকুল ইসলাম (৩৬) ৬। ইলিয়াছ মির্জ জাবেদ (৩০) ৭। নাঈম (২১) ৮। ছাব্বির হোসেন রাব্বি (২০) ৯। রায়হান উদ্দিন রিহান (২২) ১০। আবু বক্কর সিদ্দিক (২০)

মতিঝিল থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২:২০ মিনিটে মতিঝিল থানাধীন শাপলা চত্বর এলাকায় ঘরোয়া খাবার হোটেলের সামনের পাকা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১২০-১৫০ জন সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে মতিঝিল থানা পুলিশ আওয়ামী লীগের শ্লোগান সম্বলিত ব্যানারসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করে। অন্যরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, হঠাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” এবং “ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন”। এ সময় ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের শ্লোগান সম্বলিত ব্যানার সহ আনোয়ারুল হক সেলু ও মোঃ মিরাজকে ১২:৪০ ঘটিকায় হাতেনাতে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামিদের নাম-ঠিকানা এবং অর্থদাতা ও ইন্ধনদাতাদের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা রুজু করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থানা এলাকা এবং আশেপাশের এলাকায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাপলা চত্বর এলাকা থেকে সাইদুল ইসলাম শাকিল , আরিফুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অপরদিকে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়,মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ০৮:১০ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ৭/৮ জন একত্রিত হলে ডিউটিরত শেরেবাংলা নগর পুলিশ তাদেরকে তল্লাশি করার জন্য ঘেরাও করে।তখন তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।এ সময় হাতে নাতে ইলিয়াছ মির্জা জাবেদ , নাঈম ও ছাব্বির হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের গ্রেফতারকালে ২০/৩০ টা মোটর সাইকেল এসে গ্রেফতারকৃতদের কেড়ে নেওয়ার চেষ্টা করে।এ সময় পুলিশ লাঠি চার্জ করে এবং মোটরসাইকেলে আসা অজ্ঞাতদের থেকে আরো দুই তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রায়হান উদ্দিন রিহান ও আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দশজন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট