1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর পৃথক অভিযানে ধোলাইপাড় এলাকা হতে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানীর পৃথক অভিযানে ধোলাইপাড় এলাকা হতে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। তামান্না আক্তার (২৭) ও ২। ফরিদা বেগম (৫৩)।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা হতে তামান্নাকে গ্রেফতার করা হয়। একই তারিখ সকাল ০৯:১৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড়স্থ এক দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় শ্যামপুর থানার একটি টিম তথ্য পায়, শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকার একটি বাসার সামনে এক নারী মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি তামান্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে এক হাজার ৫৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা।অন্যদিকে একই তারিখ সকাল আনুমানিক ০৯:১৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড়স্থ এক দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুই নারী মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট