1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় আপত্তিকর অবস্থায় ব্যবসায়ী কাঞ্চন আটক : ভিডিও ভাইরাল - নব দিগন্ত ২৪
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার জামায়াতে ইসলামী শহর শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক প্রারম্ভিক সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারঃ ডিবি যশোরের অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ ০৩ জন আটক পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোরের পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে যশোর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ শ্রমিকদের মুখে হাসি—ঈদের পাঁচ দিন আগেই বেতন’ বোনাস পরিশোধ সলঙ্গা ইউনিয়নে ২৭৬০ জন হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বগুড়া শেরপুর রানীরহাট বাজার সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর বগুড়া আদমদীঘিতে যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল: শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ভিডিও ভাইরাল হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার

সলঙ্গায় আপত্তিকর অবস্থায় ব্যবসায়ী কাঞ্চন আটক : ভিডিও ভাইরাল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় এক বিধবা নারীর ঘরে স্থানীয়দের হাতে আপত্তিকর অবস্থায় আটক হওয়া এক ব্যবসায়ী কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় ।তবে একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের অপতৎপরে লিপ্ত আছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সলঙ্গা বাজারের এভার গ্রীণ দই-মিষ্টি ঘরের মালিক কামরুল ইসলাম (কাঞ্চন) আগে হাটিকুমরুল হানিফ হাইওয়ে হোটেলের মালিক ছিলেন।তিনি সলঙ্গা বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান ওরফে লতিফের দোতলা বাসায় ভাড়া থাকতেন।এ সময় বাসার মালিক লতিফের স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল।
কিছুদিন আগে লুৎফর রহমান (লতিফ) হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলে ওই নারী অধিকাংশ সময় বাবার বাড়ি বড়গোজা গ্রামে বসবাস করতে শুরু করেন।তবে স্থানীয়দের অভিযোগ, এরপরও গোপনে সেখানে যাতায়াত করতেন কাঞ্চন।
গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে বড়গোজা গ্রামে বাবার বাড়ির একটি ঘরে ওই নারী ও কাঞ্চনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন।পরে ক্ষুব্ধ জনতা কাঞ্চনকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।স্থানীয়দের দাবি,পুলিশের রহস্যজনক ভূমিকায় কাঞ্চন পরে মুক্তি পান।পরবর্তীতে ঘটনাটি ভিন্ন খাতে নিতে কয়েকজন স্থানীয়দের বিরুদ্ধে লতিফের স্ত্রীর গহনা চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় বইছে এবং অভিনব কায়দার মিথ্যা মামলাটি সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট