1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

এম এ সালাম
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী (২৫ হতে ২৭ মে-২০২৫খ্রিঃ)  ভূমি মেলার উদ্বোধন করা হয়।
এ মেলা উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন, সেবা গ্রহীতার জন্য  স্টল স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসন সিরাজগঞ্জের  আয়োজনে ও সদর ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপক অটোমেশন প্রকল্পের সহযোগিতায়-
আজ রবিবার (২৫ মে-২০২৫ খ্রিঃ)  সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে  থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করা হয় এবং সদর উপজেলা ভূমি অফিসে  বেলুন ফেস্টুন উড়িয়ে  ভূমি মেলার শুভর উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র‌্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। এবং বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
এ ভূমি মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুসহ প্রমুখ। এসময়ে 

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। এছাড়াও মেলা উপলক্ষ্যে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিমেলায় গণশুনানি ও জনসচেতনতামূলক সভা করা সহ সেবা গ্রহীতার জন্য স্টলে সেবা  দেওয়া হচ্ছে । জেলা সকল ভূমি অফিসে ব্যানার লাগিয়ে সেবা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট