1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচীর হাতে কলমে প্রশিক্ষণ পেলেন তিন শতাধিক মহিলা পুলিশ সদস্য - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচীর হাতে কলমে প্রশিক্ষণ পেলেন তিন শতাধিক মহিলা পুলিশ সদস্য

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার ২৫/১০/২০২৫ তারিখ সকাল ১০:০০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস সেভে মহিলা পুলিশ সদস্যদের নিয়ে এক সভা এবং বাস্তব প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব নিষ্কৃতি চাকমা। চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহিলা শল্যচিকিৎসকদল এর প্রধান ডাঃ সায়রা বানু শিউলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর ও সিএসসিআর হাসপাতাল এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে নিষ্কৃতি চাকমা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এই আয়োজনে উপস্থিত সকল পুলিশ সদস্যকে স্বাস্থ্য সু-রক্ষায় আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন- সঠিক সময়ে রোগ নিরুপণ করা গেলে ব্রেস্ট ক্যান্সারে প্রাণহানির সংখ্যা অনেক হ্রাস পাবে।

মহিলা পুলিশ সদস্যদের নিয়ে আজকের অনুষ্ঠানে ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে একটি চিকিৎসকদল উদ্বুদ্ধকরণ ও ভিডিও প্রদর্শনীসহ হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্যোক্তাদের পক্ষ হতে জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী ব্যাপক প্রচারণা কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা, শতকরা ৫০ ভাগ ছাড়ে পরীক্ষা এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বিকাল ৩টা থেকে ৬টা সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিং এবং কনসালটেশন কার্যক্রম চলছে। এখানে উল্লেখ্য যে, অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট