1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

চুয়াডাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে আজ ০৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৯টায় পুলিশ লাইন্সে ০৩ দিনব্যাপী ১ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয় বলেন, সংসদ নির্বাচনসহ যেকোন স্থানীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

প্রশিক্ষণে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট