1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
টেকেরহাটে বিএনপির রাজনৈতিক আলোচনা ও মিলনমেলা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

টেকেরহাটে বিএনপির রাজনৈতিক আলোচনা ও মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী টেকেরহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করে। শুক্রবার (২০ জুন) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও দলীয় নেতা জাহান্দার আলী জাহান। তিনি তার বক্তব্যে বলেন,

“আমরা আওয়ামী লীগকে শত্রু মনে করি না, তবে যারা অন্যায় করছে—তাদের বিচার হতেই হবে। বাহাউদ্দীন নাসিম আমার বন্ধু, আমরা কারো বিরুদ্ধে নয়, সত্যের পক্ষে।”

তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে জনগণের মতামত ও অংশগ্রহণের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফর আলী মিয়া ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

সারা অনুষ্ঠান জুড়েই ছিলো বিএনপি কর্মীদের উচ্ছ্বাস, দৃঢ় প্রত্যয় ও ঐক্যবদ্ধ কণ্ঠে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক। বক্তারা দলীয় ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার ছাপ স্পষ্ট ছিল। এলাকার তরুণরা মনে করেন, “এই ধরণের অনুষ্ঠান রাজনৈতিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট