1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিবি কর্তৃক প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

ডিবি কর্তৃক প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর রামপুরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলিম ইসলাম (২৭) ও ২। আমিরুল ইসলাম (৪৪)।

রবিবার (২৫ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:২৫ ঘটিকায় রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় দুইজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে আলিম ও আমিরুলকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রামপুরাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট