1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা সাভার মশুরীখোলা তুলাতলী এলাকা থেকে চুলায় মদসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ উত্তর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

ঢাকা জেলা সাভার মশুরীখোলা তুলাতলী এলাকা থেকে চুলায় মদসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ উত্তর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সাভারে মুশুরীখোলা তুলাতলী এলাকা থেকে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করেন।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে দুপুর আড়াইটার দিকে সাভারের মুশুরীখোলা তুলাতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের মুশুরীখোলা তুলাতলী এলাকার মৃত সামছুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪২) ও সাভারের চাইরা এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫)।

ডিবি পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের মুশুরীখোলা তুলাতলি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় আরিফ হোসেনের নামের ২টি মাদক মামলা সহ অন্তত ৫টি মামলা রয়েছে। এছাড়াও আলমগীর হোসেনের নামেও একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট