1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক  মৃত্যু - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক  মৃত্যু

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,,,,,
ঠাকুরগাঁয়ের প্রতিনিধিঃহাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শনিবার(২৬ এপ্রিল) দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে জান্নাতুন (১০) ও তাজরিন আক্তার (১৩)নামে দুই শিক্ষার্থী মারা গেছেন। জান্নাতুন ও তাজরিন উপজেলার কিসতম ভৈষা গ্রামের জহিরুল ইসলাম ও আব্দুল হাকিমের মেয়ে এবং ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকারিয়া মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও থানা সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে ৪-৫ জন শিশু বাড়ির পাশে খলিলের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাজরিন ও জান্নাতুন
গোসলের এক পর্যায়ে অসাবধানতা বসত পুকুরের পানির গভীরে চলে গেলে তারা দুজন হঠাৎ তলিয়ে যায়। একজন শিশু পুকুরের উপর থেকে দেখে চেচামেচি করলে পরে খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃতবস্থায় তাদের উদ্ধার করে। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল আরো জানান মৃত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওই দুই শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক  মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকাবাসী জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট