1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশির সময় পুলিশ কর্তৃক ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশির সময় পুলিশ কর্তৃক ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ ছারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১৭/০৮/২০২৫ তারিখ অনুমান ১৭:১০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অবস্থান করে বিভিন্ন সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিকে তল্লাশির সময় কুমিল্লা হতে ঢাকা গামী “স্টার লাইন” যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১৯৫৬ বাসটি সংকেত দিয়ে থামায়। তখন উক্ত গাড়ি হতে ০২ জন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃত উক্ত দুজনকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম ঠিকানা ১. মোঃ রফিক (২৭), পিতা- মোঃ আবু সিদ্দিক, মাতা- মৃত মনোয়ারা, সাং নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ২. মোঃ আব্দুল্লাহ (২৭), পিতা- মোঃ হাসেন আলী, মাতা- মৃত জোকুন বাহার, সাং নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানায়। অতঃপর আটককৃত মোঃ রফিক (২৭) এর দখল থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও মোঃ আব্দুল্লাহ (২৭) এর দখল থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। সর্বমোট ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রাখায় ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট