1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পাইকগাছায় সালিশ বৈঠক কেন্দ্র করে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৪ । - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

পাইকগাছায় সালিশ বৈঠক কেন্দ্র করে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৪ ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ( খুলনা ) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় পূর্বের শত্রুতার জেরে পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ এর পরিবারের উপর হামলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও নারী-পুরুষ সহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন (১) কলেজ পড়ুয়া শিক্ষার্থী জান্নাতুল উম্মে ফেরদৌস (২০), এসএম জালাল উদ্দিন(৪৬), তাহমিনা বেগম (৪২) ও জালাল উদ্দিনের মাতা(৬৮)।
শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ড বান্দিকাটি গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শিক্ষার্থী জান্নাতুল উম্মে ফেরদৌসের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বান্দিকাটি গ্রামে জমি-জমা সংক্রান্ত চাচা সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও ভাইপো আব্দুর রাজ্জাক সরদারের সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক চলছিল, সালিশ শেষে জালাল উদ্দিন বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাক সরদারের সাথে কথাবার্তার একপর্যায়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে।এ সময় আব্দুর রাজ্জাক , জালাল উদ্দিনকে ইঙ্গিত করে অকথ্যভাষায় গালিগালাজ করে।ওই সময় জালাল উদ্দিন তার কথার প্রতিবাদ করলে তার উপর আব্দুর রাজ্জাকের জামাতা আরিফুল ইসলাম ও মেয়ে জুলি এবং রাজ্জাকের স্ত্রী ফিরোজা বেগম জালাল উদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা করে। জালাল উদ্দিনের চিৎকারে মেয়ে জান্নাতুল ফেরদৌস ও মাতা তাহমিনা বেগম বাড়ি থেকে বেরিয়ে আসলে তাদের উপরেও হামলা করে। জান্নাতুলের মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে জখম হয়।এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সালিশে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোস্তফা মোড়ল জানান, আমরা স্থানীয় লোকজন মিলে সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও আব্দুর রাজ্জাক সরদারের জমি-জমা সংক্রান্ত বিষয়টি মীমাংসার জন্য বসি, মীমাংসার একপর্যায়ে আব্দুর রাজ্জাক সরদার এসএম জালাল উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। জালাল উদ্দিন প্রতিবাদ করলে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজন জালালের পরিবারের উপর হামলা করলে জালাল উদ্দিনের মেয়ে জখম প্রাপ্ত হয় এবং অন্যরা তাদের এলোপাথাড়ি মারপিটে মারাত্মক আঘাত প্রাপ্ত ও ফোলা জখম হয়। বর্তমানে তারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মারপিটের ঘটনায় একই পরিবারের নারী-পুরুষসহ চারজন ভর্তি হয়েছেন ,চার জন হাসপাতালে আছেন। চিকিৎসাধীন রয়েছে তবে কলেজ পড়ুয়া জান্নাতুলের মাথায় গুরুতর আঘাত করায় ৪টা সেলাই দেওয়া হয়েছে।

উক্ত বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট