1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয় কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের সংবর্ধনা প্রদান - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয় কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের সংবর্ধনা প্রদান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ০৬/০৭/২০২৫ খ্রি. নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের
কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল সংবর্ধনা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। ২৪ জন পুরুষ এবং ০১ জন নারীসহ মোট ২৫ জন টিআরসি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য যথাক্রমে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার এবং রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার যাচ্ছে। এই সময়ে পুলিশ সুপার মহোদয় নির্বাচিত প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নির্বাচিত প্রার্থীদের দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান । পুলিশ সুপার মহোদয় আরো বলেন, “শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে হবে যাতে পরবর্তীতে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারো।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) জনাব ইসরাত জাহান, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানাসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট