1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
প্রবিতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রবিতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে প্লাম্বিংয়ের কাজ করার সময় দেয়াল ধসে রাফিউল্লাহ খান (রাফি) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাফিউল্লাহ খান (রাফি) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর জব্বার খানের ছেলে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, ‘সংবাদ পেয়ে সোয়া ১টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। প্লাম্বিং মিস্ত্রী পাইপ নেয়ার জন্য ফ্লোরের ওপরের কিছু অংশের দেয়াল কেটে ফেলে। কাটা অংশের মধ্য দিয়ে মাথা ঠুকিয়ে কাজ করার সময় দেয়াল ধসে চাপা পড়েন ওই শ্রমিক। ওই শ্রমিককে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার এসআই সজিব বলেন, ‘খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ঘটনাস্থলে যাই, তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শ্রমিকের মরদেহ থানায় নেয়া হয়েছে। অভিভাবকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট