1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফাউন্ডেশন নেগোসিয়েশন কোর্স'-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ফাউন্ডেশন নেগোসিয়েশন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২৯ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সিটিটিসি ও এটিইউ-এর সদস্যদের জন্য আয়োজিত এক সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন নেগোসিয়েশন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার মিস সারা কুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেম ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম এবং ডিআইজি (ইন্টেল এন্ড অপারেশনস, এটিইউ) মোহাম্মদ মুসলিম পিপিএম-সেবা।

যুক্তরাজ্যের Hostage Crisis Negotiation Unit এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন ১৬ জন সদস্য, যার মধ্যে ১২ জন সিটিটিসি (SWAT) এবং ৪ জন এটিইউ (SWAT) ইউনিটের। ২৫ মে ২০২৫ খ্রি. থেকে ব্যবহারিক এ প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়।

প্রশিক্ষণার্থীরা উক্ত প্রশিক্ষণে কৌশলগত আলোচনার প্রক্রিয়া, সক্রিয়ভাবে শোনার কৌশল, প্রভাব বিস্তার, রেড অ্যাওয়ারনেস, তৃতীয় পক্ষ ও দোভাষীর ভূমিকা, মানসিক স্বাস্থ্য, প্রযুক্তির মাধ্যমে আলোচনার কৌশল, ঘটনা বিশ্লেষণ এবং মানসিক প্রস্তুতি নিয়ে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন।

SWAT সদস্যদের জন্য কেবল অপারেশনাল দক্ষতা নয় বরং আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের দক্ষতা বেশ গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কোর্স সেই দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমে এই প্রশিক্ষণ যেন ফলপ্রসূ হয় সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট