1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়ায় দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:
বগুড়ায় চাপাতি ও নগদ টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার ধারালো চাপাতি ও নগদ ১৪ হাজার টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার অভিযানে এসব ছিনতাকারী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলো- শাজাহানপুর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার আজিজ শেখ এর ছেলে আরিফ শেখ (৩২), শহরের চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) এবং শাহজাহান পুর থানার গণ্ডগ্রাম সাকিনস্থ খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদ। পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর শহরের চকফরিদ কলোনিস্হ ফাতেমা কর্টেজ নামক বাসার সামনে হতে যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলার মোছাঃ আম্বিয়া খাতুনের ম্যানেজার তারেক কে ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগদ ৯ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই করে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং ৫৬, তাং-২২/১২/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪ দঃ বিঃ রজু হয়। এ বিষয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের কলোনি বটতলা এলাকা হতে ছিনতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২) কে গ্রেফতার করে। এসময় পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা অনুমান ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ওই ছিনতাইয়ে জড়িত তারিকুল ইসলাম তারেক (৩১) ও জাহিদকে সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারি সহ একাধিক মামলা আদালতে চলমান। প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট