1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় শাজাহানপুর উপজেলায় বাড়ি থেকে দুই শিশুর গলাকাটা ও তাদের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে ‘হত্যার পর’ ওই নারী ‘আত্মহত্যা’ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই নারীর স্বামীকে। মঙ্গলরবার সকাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম। মারা যাওয়ারা হলেন , ওই গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তার দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)। শাহাদত হোসেন একজন সেনাসদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। স্থানীয়দের বরাতে ওসি শফিকুল ইসলাম জানান ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মোস্তারিম বটি দিয়ে তার দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। পরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। এ সময় তার স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। ওসি শফিকুল ইসলাম আরও বলেন, পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়াও তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট