1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দম্পতি গ্রেফতার - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দম্পতি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি বগুড়ার বিশেষ অভিযানে, অভিনব কায়দায় পরিবহনকালে ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোররাতে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। পরবর্তীতে অধিনায়কের দিকনির্দেশনায় রাত আনুমানিক আড়াইটার দিকে চৌকস আভিযানিক দল বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি স্মার্টফোন, একটি বাটন মোবাইল, ৪টি সিমকার্ড এবং নগদ ৫ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. শফিকুল ইসলাম লিপটন (৫৪) এবং তার স্ত্রী মোছা. আয়েশা আক্তার সুমি (৪৩)। তারা মূলত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী কাজীমার্কেট এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়ায় বসবাস করছিলেন। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট