1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী নির্বাচিত আব্দুল মহিত তালুকদার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী নির্বাচিত আব্দুল মহিত তালুকদার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎসব ব্যবসায় হিসাবে নির্বাচিত হলেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। তিনি এবার জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন। জানাযায় তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাই কুড়ী গ্রামের সাবেক সাংসদ মরহুম আব্দুল মজিদ তালুকদারের ছেলে। একাধারে তিনি একজন সফল মৎস্য ব্যাবসায়ী এবং রাজনীতিবিদ। আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপি’র সভাপতি। 
আজ (১৮ আগস্ট) সোমবার বেলা ১১ ঘটিকার সময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার কাছ থেকে তিনি এই পুরষ্কার গ্রহণ করেছেন । উল্লেখ্য যে তিনে ইতিপূর্বে ২০০২ সালে তিনি জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে তৎকালীন মাননীয়  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন। এবার তিনি বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে দ্বিতীয় বারের মতো পুরষ্কার গ্রহণ করেছেন। তাছাড়া  উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েক বার সফল মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পুরস্কার প্রাপ্তি বিষয় জানতে চাইলে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার জানান পুরস্কার প্রাপ্তি অবশ্যই একটি আনন্দের বিষয়। জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরষ্কার পাওয়া সত্যিই গর্বের ও সম্মানের বিষয়। যেকোনো উদ্যোক্তার জন্য পুরস্কার প্রাপ্তি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট