1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:
বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহবায়ক কমিটি। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রকাশক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা,দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম এর পরিচালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু,সাধারণ সম্পাদক কালাম আজাদ,আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস। পরে আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস ও দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ২৮ জুন শনিবার সকাল ১০টা বিকেল ৪টা অব্দি বগুড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচিত নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি রেজাউল হাসান রানু,সাধারণ সম্পাদক কালাম আজাদ,সহ সভাপতি রাহাত আহমেদ রিটু,মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং মীর্জা সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু,কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ,ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম,পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন,নির্বাহী সদস্য মহসীন আলী রাজু,এডভোকেট আব্দুল মান্নান,আব্দুর রহিম বগরা,শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম,শাহ আলম শেখ মুক্তার,গোলজার হোসেন মিটু,শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট