1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোঁজখবর নেন শার্শা বিএনপির নেতা তৃপ্তি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোঁজখবর নেন শার্শা বিএনপির নেতা তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ সোমবার, ১৩ই অক্টোবর ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোঁজখবর নেওয়া এবং সদ্য প্রয়াত নেতার কবর জিয়ারত করেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।

তিনি আজ শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে যান অসুস্থ ও প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের খোঁজখবর নিতে। প্রথমে তিনি বেনাপোল ইউনিয়নের ১ নং নারায়নপুর ওয়ার্ডের বিএনপি সদস্য সদ্য প্রয়াত শামছুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর একই ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি এলেম মোড়ল এর বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন।

পরে তিনি বেনাপোল পৌরসভার অসুস্থ যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের নামাজগ্রামের বাসায় যান এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। সর্বশেষ তিনি বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার এর বড় আঁচড়া গ্রামের বাসায় গিয়ে তাকে দেখতে যান।

এ সময় তিনি অসুস্থ নেতা-কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সকল নেতাদের নেতৃত্বে বেনাপোল-শার্শা আবারও সরব হয়ে উঠবে। এছাড়া তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন—দলের কেউ অসুস্থ হয়ে আর্থিক সংকটে থাকলে দ্রুত তার খোঁজ নিতে ও সহযোগিতা করতে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট