1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী'র মোবাইল কোর্ট অভিযানে পেট্রোলপাম্প ও প্যাক-পয়েন্টে মিলল অসঙ্গতি ও ওজনে কারচুপির প্রমাণঃ জরিমানা - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র মোবাইল কোর্ট অভিযানে পেট্রোলপাম্প ও প্যাক-পয়েন্টে মিলল অসঙ্গতি ও ওজনে কারচুপির প্রমাণঃ জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৪.০৯.২০২৫ ইং তারিখে নরসিংদী জেলার পলাশ উপজেলার মাননীয় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. রাকীন মাশরুর খান স্যারের নেতৃত্বে এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নাজমুল সিএনজি ফিলিং স্টেশন এবং মেসার্স শেখ মো. হারুন-অর-রশিদ প্যাক পয়েন্টে পরিমাণে কম দেওয়ার প্রমাণ মেলে। এর মধ্যে
১. নাজমুল সিএনজি ফিলিং স্টেশনে ডিজেল জ্বালানি তেলে চারটি নজেলে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৭০ মিলি, ২৫০ মিলি, ১৪০ মিলি এবং ৮০ মিলি তেল কম দেয়ার প্রমাণ মেলে। এছাড়া অকটেনের দুইটি নজেলে প্রতি ১০ লিটারে ৭০ মিলি এবং ৮০ মিলি কম ও পেট্রোলের একটি নজেলে ১০ লিটারে ৪০ মিলি করে কম পাওয়া যায়। উল্লিখিত অপরাধের জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজারের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় তাকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করেন এবং তা তৎক্ষণাৎ আদায়পূর্বক মামলা নিষ্পত্তি করেন।
২. মেসার্স শেখ মো. হারুন-অর-রশিদ প্যাক পয়েন্টে বিএসটিআই লাইসেন্স বিহীন খোলা তেল মজুদ ও বিক্রি এবং অকটেন, পেট্রোল ও ডিজেলে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২১০ মিলি, ২২০ মিলি ও ৩৭৮ মিলি করে কম পাওয়া যায়। উক্ত অপরাধের ভিত্তিতে প্রসিকিউশন দাখিল করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় প্রতিষ্ঠানটির মালিক জনাব শেখ মো. হারুন-অর-রশিদ কে তৎক্ষনাৎ ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করেন এবং প্যাক পয়েন্টটির ৩ টি নজেল সিল করে বিক্রয় বন্ধের নির্দেশ দেন। সেই সাথে অতিসত্বর বিএসটিআই থেকে নজেল ও লিটার মেজার্স ইকুইপমেন্ট ভেরিফিকেশন পূর্বক সনদ গ্রহণ করে যথাযথ নিয়ম মেনে জ্বালানি তেল বিক্রি করার পরামর্শ দেওয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী থেকে উপস্থিত ছিলেন জনাব মো. আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট) এবং কাজী সাখাওয়াত হোসেন মনি, পরিদর্শক (মেট)।

ভোক্তা স্বার্থে বিএসটিআই এর এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট