1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার বরিশাল :
জাতীয় পার্টির (জাপা) বরিশালের জেলা ও মহানগর কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
জাপার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও আইনজীবী আব্দুল জলিল শুক্রবার (৪ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আদালতের কোনো কাগজপত্র এখনো আমি হাতে পাইনি।
আইনজীবী আব্দুল জলিল জানান, গত ৩১ মে দিবাগত রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডস্থ জাপার জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনার পর জাপার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে গেলে কোতোয়ালী মডেল থানা পুলিশ মামলা গ্রহণ করেননি। পরে আদালতে অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে ৩ জুলাই শেষকার্যদিবসে আদালতের বিচারক মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ৩ জুলাই অভিযোগপত্র থানায় পাঠানোর পর ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশ গ্রহণ করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ নেতার নামোল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙটুরের ঘটনায় আদালতে মামলা দায়েরের বিষয়টি আমাদের জানা নেই। তবে এমন কিছু হয়ে থাকলে আইনগতভাবে তা মোকাবেলা করা হবে।
সূত্রমতে, গত ৩১ মে বিকেলে বরিশাল নগরীতে জাপার একটি মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। এ সময় জাপার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের মারধর করা হয়। এরপর ওইদিন রাত নয়টার দিকে গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার জবাবে গণঅধিকার পরিষদের এক নেতা জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ বেশ কয়েকজনের নামোল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট