1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জনকে কারাদণ্ড। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জনকে কারাদণ্ড।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক হওয়া তিন ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক এই কারাদণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন–
১. বরগুনার নাচনাবাদ গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মো. বসার ফকির (২১),
২. পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের আল শাহালম মাঝির ছেলে মো. শফিউল্লাহ সুমন (২৫),
৩. একই উপজেলার দেলবাড়ি গ্রামের সাদেক শেখের ছেলে মো. মোস্তাকিম (২১)।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে টেকেরহাট তাতিকান্দা এলাকায় কুমার নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে তাদের হাতেনাতে আটক করে রাজৈর থানা পুলিশ।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন,
“আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিল। ইউএনও স্যারের তাৎক্ষণিক হস্তক্ষেপে দণ্ড কার্যকর হওয়ায় আমরা তাকে ধন্যবাদ জানাই। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,
“নদী থেকে অবৈধভাবে বালু কাটবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে—তা হতে দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট