1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৩০) ২। বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর ‍থানার সহ-সভাপতি হায়দার আলী খান ৩। মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার ও ৪। হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৩ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা হতে লাভলু মিয়াকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল । অন্যদিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে হায়দার আলী খানকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ডিবি রমনা বিভাগ কর্তৃক ধানমন্ডি এলাকা হতে আকবর হোসেন হাওলাদারকে ও একেএম সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট