1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়া ক্যান্টের কলেজছাত্রের মরদেহ তিনদিন পর উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়া ক্যান্টের কলেজছাত্রের মরদেহ তিনদিন পর উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনায় গোসলে নেমে প্রাণ হারিয়েছেন বগুড়ার শাজাহানপুরের কলেজছাত্র মেরাজুল ইসলাম তমাল (১৮)। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র জানায় গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় নানার বাড়ি বেড়াতে যান তমাল। সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসলে নামেন তিনি। কিছুক্ষণ পর তমাল হঠাৎ পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে শত চেষ্টার পরও তার সন্ধান মেলেনি। এই বিষয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান তিন দিন পর আজ সকালে মরদেহ ভেসে উঠে। পরে উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট