1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ডিবি পুলিশের অভিযানে ৩২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যশোর ডিবি পুলিশের অভিযানে ৩২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ডিবি যশোরের এসআই(নিঃ)/ বাবলা দাস, এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ আলী মিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ১৩/০৯/২০২৫খ্রিঃ তারিখ ১৮.২০ ঘটিকার সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ৪নং গদখালী ইউনিয়নের ৪নং পটুয়াপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনোয়ার মল্লিক এর চায়ের দোকানের সামনে ঢালাই রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ বাবলু রহমান (৪৪) এর পরিহিত ট্রাউজার প্যান্টের সামনের ডান পকেট হতে ১৭০ (একশত সত্তর) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামী ২। মোঃ তরিকুল ইসলাম (৪৪) এর পরিহিত কালো রংয়ের প্যান্টের সামনের ডান পকেট হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (১৭০+১৫০)= ৩২০ (তিনশত বিশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০০৩২০)= ৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা সহ গ্রেফতার করেন। ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃত আসামী মোঃ তরিকুল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলার একাধিক থানায় ০৪(চার)টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।

এ সংক্রান্তে এসআই(নিঃ)/বাবলা দাস বাদী হয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ বাবলু রহমান (৪৪), পিতা- মৃত মতিয়ার রহমান, মাতা- মোছাঃ সালেহা খাতুন, সাং- চাচড়া চেকপোষ্ট (পশ্চিমপাড়া শ্রমিক অফিসের পিছনে), থানা- কোতয়ালী মডেল, জেলা-যশোর।
২। মোঃ তরিকুল ইসলাম (৪৪), পিতা- মোঃ শামসুর রহমান, মাতা- মৃত রাহিমা খাতুন, সাং- কাগমারী (কাগমারী জামে মসজিদের পিছনে), থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

উদ্ধারঃ
সর্বমোট (১৭০+১৫০)= ৩২০ (তিনশত বিশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০০৩২০)= ৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট