1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল বারোপোতা গ্রাম হতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্ৰেতাকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

যশোর বেনাপোল বারোপোতা গ্রাম হতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্ৰেতাকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা গ্রাম হতে ১০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল(৪৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পোর্টথানা সূত্রে জানা গেছে,আজ(১৪ আগষ্ট) জেলার অভ্যন্তরে মাদক পাচারের উদ্দেশ্যে মাদক বিক্রেতারা বারোপোতায় অবস্থান নিচ্ছে,এমন গোপণ সংবাদ পেয়ে থানার এএসআই(নিঃ) এসএম আইয়ুব আলী তার সংগীয় কয়েকজন পুলিশ সদস্য সহ সকাল ৯’২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বারোপোতা গ্রামে অভিযান চালায়।

ঐ গ্রামের কদমতলা টু বারোপোতাগামী রোডস্থ জনৈক বিল্লাল হোসেনের চায়ের দোকানের পাশে অবস্থান নেয় পুলিশ। তথ্য অনুযায়ী ঐ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকা আসামী রমজানের গতিবিধি সন্দেহ দেখা দিলে,পুলিশ তাকে ব্যপক জিজ্ঞাসাবাদ করে।

পরে তার দেহ তল্লাশী করে দুই পায়ের সাথে বিশেষ কায়দায় লুকানো ১০ (দশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০.০০০(ত্রিশ হাজার) টাকা।

আসামীর নাম ও ঠিকানাঃ- নামঃ- মোঃ রমজান মোড়ল (৪৮)
পিতার নাম: মৃত আকবর মোড়ল মাতার নাম: মৃত আমেনা খাতুন
গ্রাম- পাঁচ ভুলট, থানা- শার্শা, জেলা -যশোর।

ফেন্সিডিল উদ্ধার এবং আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানান,”অত্র থানা এলাকায় মাদক পাচার,চোরাচালান রোধ এবং বিভিন্ন অপরাধ দমনে সন্মানিত যশোর জেলা পুলিশ সুপার(এসপি) রওনক জাহান মহোদয়ের নির্দেশে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

এরই ধাহাবাহিকতায় আজ বারোপোতায় অভিযান চালিয়ে মারণঘাতি ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল কে গ্রেফতার করা হয়”।

আসামী রমজান মোড়লের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট