1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় থেকে অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে আটক করল যৌথবাহিনী - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় থেকে অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে আটক করল যৌথবাহিনী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলো- ১। মো: শুকুর আলী (৫০), ২। মো: আরিফ ওরফে বড় বেলবাটি আরিফ (৪২), ৩। মো: মোবারক (৪২) ও ৪। সুমন (২৭)। বুধবার (১১ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় দয়াগঞ্জ এলাকায় গ্রেফতারকৃত মো: শুকুর আলীর তিনতলা বাড়ির নিচতলার একটি খোলা স্টোর রুম থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তথ্য পাওয়া যায় দয়াগঞ্জে একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও যাত্রাবাড়ী থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শুকুর আলী, আরিফ, মোবারক ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুই হাজার ২৫০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ছয় লক্ষ ৭৫ হাজার), ১০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য এক লক্ষ ৫০ হাজার), আট হাজার ৪০০ পুরিয়া হেরোইন (আনুমানিক মূল্য ২২ লক্ষ ৩১ হাজার টাকা) ও মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট