1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯) ২ । খিলগাঁও থানা ৩ নং ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক জসিম খান (৩০) ৩। খিলগাঁও থানা ৭৪ নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০) ৪। খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২) ৫। খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭)। ৬। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো: আমিনুল ইসলাম রিফাত (২৮)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁও থানা পুলিশ গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জসিম ও সামিউলকে ও রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে।

অপর দিকে, শনিবার দিবাগত রাত অর্থাৎ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে ও রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেফতার করে থানা পুলিশের অপর একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট