1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রিয়াদে খালেদা জিয়ার জন্মদিন পালিত:ফারুক আহমেদ চান, - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

রিয়াদে খালেদা জিয়ার জন্মদিন পালিত:ফারুক আহমেদ চান,

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সৌদি আরব!১৫ই,আগস্ট-২০২৫ইং!” বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তমজন্মদিন উপলক্ষ্যে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে পাঁচ তারকা হোটেল ডি প্যালেসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ চান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মাসুদ,প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সমপাদক ওমর ফারক,সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অনলাইন সাধারণ সম্পাদক দুলাল আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা
বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভুঁইয়া, আব্দুল আজিজ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বাংলাদেশের আপোষহীন নেত্রী, বাংলাদেশের তিনবারে সাবেক প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশ ত্যাগ করেননি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে রেখেছেন, পাশাপাশি নেতা কর্মীদের সুখে – দুখে তিনি পাশে আছেন ।

একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন, তারেক রহমান হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করছেন তাদের বলব সমস্ত আলোচনা সমালোচনা গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘুয়া কামনা করে বিশেষ দোয়া করা হয।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট