1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধি:
৩১ মে ২০২৫ আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ মে মানবাধিকার সংগঠন “অধিকার” সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধিকার সাতক্ষীরা জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এর সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরার সদস্য সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তৎকালীন আ’লীগ সরকারের সময় সাতক্ষীরা থেকে গুমের শিকার ডাঃ মোখলেসুর রহমান এর পিতা আব্দুর রাশেদ, গুম হওয়া যুবদল নেতা আবু সেলিমের ভাই আলীপুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী, অধিকার সাতক্ষীরার সদস্য মোঃ নজরুল ইসলাম ঢালী, শ্রমিকদল নেতা রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক আবু বকর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে গুমের শিকার মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ বলেন, শেখ হাসিনা সরকার ছিলো খুনি, এই খুনি সরকারের খুনি পুলিশ বাহিনী ২০১৬ সালে ৪ আগষ্ট আমার সন্তানকে থানার হাজত খানায় রাখে। পরে তৎকালীন ওসি এমদাদ গুম করে। বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমার সন্তানকে খুজে বের করে দেওয়া হোক।
বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন, ২০১১ সালের ২৯ মে যুবদল নেতা মো. আবু সেলিমকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করে। আজও তার কোন সন্ধান পায়নি পরিবার।

মানববন্ধনে “অধিকার” সাতক্ষীরার হিউম্যান রাইটস ডিফেন্ডার এড. শেখ আলমগীর আশরাফ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো এবং যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করার দাবি জানান।
তিনি বলেন, গুমের পর কিছু ব্যাক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করে তা জানা। যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দেওয়া।
গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করাসহ ৫ দফা দাবী পেশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট