1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আবারও বাড়ছে যমুনা নদীর পানি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

আবারও বাড়ছে যমুনা নদীর পানি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। যমুনায় পানি বৃদ্ধির কারণে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে।
সোমবার (২৫ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ৪ দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলকায় ৪৩ সেন্টিমিটার ও কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৪৩ সেন্টিমিটার বেড়েছে। এতে নদীতীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি।

এদিকে, সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ জুন পর্যন্ত যমুনা নদীতে পানি বাড়বে। আকাশের মেঘগুলো দেশের উত্তরের দিকে যাচ্ছে এবং বৃষ্টিপাত বাড়ছে। একারণে নদ-নদীর পানি বাড়বে বলে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানিয়েছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, টানা বর্ষণে যমুনা নদীর পানি বাড়ছে। তবে পানি বাড়লেও সিরাজগঞ্জে বিপৎসীমার ২৬৩ সেন্টিমিটার ও কাজীপুরে ২৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও বন্যার কোন আশঙ্কা নেই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট