1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনার কয়রায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন । - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

খুলনার কয়রায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার:
শুক্রবার (৩০ মে) দুপুর আড়াই টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের উলাগ্রামে নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত শহিদুল গাজীকে আটক করেছে।

তারা দুজনেই উলা গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল তার স্ত্রীকে মারধর করে দড়ি দিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। স্ত্রীর চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ি থেকে সাহেব আলী এসে ভাবিকে উদ্ধার করতে যান। এ সময় শহিদুলের হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে আঘাত করা হয়। তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে শহিদুল বটি দিয়ে তাকে জবাই করেন।

এ সময় শহিদুলের স্ত্রী চিৎকার করে দৌড়ে পালান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শহিদুল বিল পাড়ি দিয়ে বারোপোতা গ্রামের মিস্ত্রি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে মহিলাদের শাবল দেখিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক সন্তোষ মিস্ত্রির ঘরে প্রবেশ করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহিদুলকে আটক করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাটি জানতে পারি। অভিযুক্ত শহিদুলকে আটক করা হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী। এর পিছনে অন্য কোন কারণ থাকতে পারে বলে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট