1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা জেলা পুলিশের আগস্ট - ২০২৫ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

খুলনা জেলা পুলিশের আগস্ট – ২০২৫ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে


মনা যশোর প্রতিনিধিঃ
‎অদ্য মঙ্গলবার (০৯ আগস্ট ২০২৫),খুলনা জেলা পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট/২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আনিসুজজামান।

‎অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

‎সভার শুরুতে জনাব মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(ডি-সার্কেল),খুলনা অতিরিক্ত পুলিশ সুপার পদে
‎পদোন্নতি প্রাপ্ত হওয়ায় এবং জনাব ফারহান-উল-ইমাম ও জনাব মোঃ শফিকুল ইসলাম, ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) দ্বয়ের শিক্ষানবিশকাল সফলতার সাথে সম্পন্ন করায় শুভেচ্ছা জানান জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা এবং জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ।

‎এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার-ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্), জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), , জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), জনাব মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট