1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা কামাল টিপু (৪৯) অস্ত্রসহ গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রাম সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা কামাল টিপু (৪৯) অস্ত্রসহ গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলি চালনাকারী, একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী এবং ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা কামাল টিপু (৪৯) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোস্তফা কামাল টিপু ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত আয়ান এন্টারপ্রাইজ নামের তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এর নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সালী, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) জনাব খায়রুল বাশার, অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাবুল আজাদ এবং ডবলমুরিং থানার একটি চৌকস অভিযানিক দল ২৮/১০/২০২৫ তারিখ রাত ০৮.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতারকৃত আসামী কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় এবং বিভ্রান্তিকর কথা বলতে থাকে। পরবর্তীতে উপস্থিত মিডিয়া কর্মী ও স্থানীয় লোকজনের সামনে তার অফিস তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তল্লাশির সময় অফিসের সিলিংয়ের উপরে কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায়— ০১) একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি দো-নলা বন্দুক (দৈর্ঘ্য ১৭ ইঞ্চি)
এবং তার সেক্রেটারিয়েট টেবিলের ডান পাশের ড্রয়ার ও পার্শ্ববর্তী স্থানে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়— ০২) বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোট ৫৬ রাউন্ড বুলেট (যার মধ্যে 32 Auto CBC, GECO 7.65 Browning, KF 9mm সহ বিভিন্ন ব্র্যান্ড অন্তর্ভুক্ত), ০৩) ৪টি ১২ (বার) বোর কার্তুজ (নীল, সবুজ ও চকলেট রঙের) ০৪) ১টি ORION WHITE FLARE লেখা সাদা রঙের রাবার কার্তুজ ০৫) ২টি বড় ও ৪টি ছোট ক্লিনিং রড, ০৬) ১টি HP ব্র্যান্ডের ল্যাপটপ (সিরিয়াল নং: CND4350KFD) এবং ০৭) ভবনের সামনে রাস্তায় দাঁড়ানো অবস্থায় পাওয়া যায় তার ব্যবহৃত সাদা রঙের নিশান প্রাইভেটকার (রেজি নং: চট্টমেট্রো-ঘ ১১-৪৩৫২) যা অস্ত্র পরিবহনসহ অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহৃত হত।

প্রাথমিকভাবে জানা জানায় যে, উদ্ধারকৃত অস্ত্রগুলো ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমন করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। পরবর্তীতে অবশিষ্ট অস্ত্র ও গুলি সে অফিসে লুকিয়ে রাখে এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করে। আসামী মোস্তফা কামাল টিপু একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি। সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর এলাকায় ‘সন্ত্রাসী টিপু’ নামে পরিচিত।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ: ২৯/১০/২০২৫ ইং, ধারা: The Arms Act, 1878 (Section 19A) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট