1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে খুলনা বিভাগে ১ম স্থান পেয়ে সেরা ইউএনও নির্বাচিত হলেন শার্শার ইউএনও - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে খুলনা বিভাগে ১ম স্থান পেয়ে সেরা ইউএনও নির্বাচিত হলেন শার্শার ইউএনও

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
দেশে উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অনুনুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।

ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত দেখা দেওয়ায় অন্তর্বর্তী সরকার উপজেলা পর্যায়ে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)দেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহ পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করে।

এ ক্ষেত্রে সেপ্টেম্বর/২০২৫ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে ভাল পারফরমেন্স/কর্মদক্ষতার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মনিটরিং সেল,খুলনা বিভাগীয় কার্যালয় সেরা ১০ উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষনা করে।

সেরা ১০’র মধ্যে ১৭১% পেয়ে ১ম স্থান অধিকারী হয়েছেন যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান। ১৬৪% পেয়ে ২য় স্থানে রয়েছেন খুলনা জেলার ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জাহান এবং ১৫৫% পেয়ে ৩য় স্থানে রয়েছেন মাগুরা জেলার শালিখা উপজেলার মো.বনি আমিন।

তার এই সাফল্যে শার্শাবাসী অত্যান্ত আনন্দিত এবং গর্বিত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
সামাজিক সংগঠন এবং এলাকার সুশীল সমাজ তার এই অসাধারণ সাফল্যে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে, ইউএনও মহোদয়ের এই সাফল্যে আজ বুধবার(৮ অক্টোবর) সকালে শার্শা উপজেলার পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী’র সদস্যবৃন্দ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট