1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ বিতরণ। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

ঠাকুরগাঁওয়ে ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ বিতরণ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক, শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সহকারী কৃষি কর্মকর্তা সাবের আলী,শফিউল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল সাত্তার, উপজেলা ছাত্রদলের জিম হক, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি, আশরাফুল আলম, এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যন্ত্রগুলোর সঠিক ব্যবহার ও কৃষিতে এর গুরুত্ব নিয়ে কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট