1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডাসারে বায়না করেই জমি দখলের চেষ্টা এক দৃষ্টি প্রতিবন্ধী অসহায় বৃদ্ধার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ডাসারে বায়না করেই জমি দখলের চেষ্টা এক দৃষ্টি প্রতিবন্ধী অসহায় বৃদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে অসহায় এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধার জমি ক্রয়ের বায়না করেই দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার কাজীবাকাই ইউনিয়েনের পশ্চিম মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সরজমিন সূত্রে যানাযায়, উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপারা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আজিজুল হক আকন গত দুই বছর আগে পশ্চিম মাইজপারা মৌজার ১২৭২ খতিয়ান ভুক্ত ২৪৭১ দাগের ২৮ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ জমি বিক্রয়ের জন্য একই এলাকার জাহিদ আকনের কাছ থেকে বায়নার টাকার গ্রহন করেন, কিন্তু দীর্ঘদিন জমির টাকা পরিশোধ না করায় এবং জমি রেজিস্ট্রারি না হওয়ার জমি বিক্রয়ে অপারগতা প্রকাশ করে আজিজুল আকন। কিন্তু বায়নার টাকা ও জমির ফয়সালা না পেয়ে গত বৃহস্পতিবার জমিতে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগান জাহিদ আকন ও তার লোকজন।

জমির মালিক আজিজুল হক আকন বলেন, আমি তার কাছে জমি বিক্রয় করার জন্য বায়নার টাকা নিয়েছি, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল পুরো টাকা পরিশোধ না করে ও জমি রেজিস্ট্রারি না করেই, আমার জমিতে গাছ লাগিয়েছে ও পুকুরের প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরে নিয়ে গেছে এবং আমার বাড়িতে এসে অস্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি, এখন আমি আইনের আশ্রয় নেব।

এ বিষয়ে জাহিদ আকন সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তার ওই দাগের ২৮ শতাংশ জমি ক্রয়ের জন্য বায়না করেছি অল্প কিছু টাকা বাকি থাকায় জমি রেজিস্ট্রার হয়নি, কিন্তু সে এখন জমির দাম বেশি চাইতেছে তানাহলে জমি বিক্রি করা হবে না বলছে। তাই আমি গাছ লাগিয়েছি আমি এর সমাধান চাই।

এ বিষয়ে কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদারকে একাধিকবার মোবাইল ফোনে কল করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট